আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯

আপডেট:

পটুয়াখালী জেলা প্রতিনিধিমোঃ সাইফুল ইসলাম পটুয়াখালীর বাউফলের বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে মাদ্রাসার গভর্নিংবডির তিন বছর মেয়াদী কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা।গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের কুন্ডুপট্টি এলাকার বাউফল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় তারা কমিটি বাতিলের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুল হান্নান আজিজি বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূতভাবে মাদরাসার ছাত্রছাত্রী ও অভিভাবকদের গোপন করে নিজের পছন্দের লোকজন নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। ইতোমধ্যে যা অনুমোদনের জন্য বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে পাঠানো হয়েছে। আর ওই কমিটি গঠনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তারই মেয়ে জামাই আবুল কালাম আজাদ।
বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গত ১১ সেপ্টেম্বর কমিটির অনুমোদন না দিতে লিখিত অভিযোগ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জিল্লুর রহমান,হাবিবুর রহমান,মহিউদ্ধিন খাঁন নিজাম খাঁন সহ আরো অনেকে বক্তারা আরও বলেন, অধ্যক্ষ হান্নান আজিজির কাছে কোনো নিয়ম-অনিয়মের বালাই নাই। মাদরাসাটিকে নিজের খেয়াল-খুশিতে পরিচালনা করছেন। আর দীর্ঘ ২৫ বছর যাবত এভাবেই মাদরাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করে কমিটি গঠন, পকেট কমিটির মাধ্যমে ভুয়া বিল-ভাউচারের মাদরাসার টাকা আত্মসাৎসহ নানা অপকর্ম-দুর্নীতি করে চলেছেন।এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুল হান্নান আজিজি মোবাইলফোনে আজকালের কন্ঠ, কে বলেন, আমি অসুস্থ। ঢাকায় চিকিৎসায় আছি। মাদরাসার সুষ্ঠু পরিচালনার জন্য কমিটি গঠন করা প্রয়োজন। সঠিকভাবেই তা করা
হয়েছে।