২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

হাবিপ্রবিতে মার্কেটিং বিভাগে বিতর্ক অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
হাবিপ্রবিতে মার্কেটিং বিভাগে বিতর্ক অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধিঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি) তে মার্কেটিং বিভাগে একাডেমিক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।  মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এসোসিয়েট প্রফেসর আবুল কালামের সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন একই বিভাগের শিক্ষক আব্দুর রউফ ও শহিদুজ্জামান। 
“service marketing is more critical than the Product marketing”  এই বিষয়ের ওপর এমবিএ ১২ তম ব্যাচের বিতর্কিকরা  পক্ষে বিপক্ষে চুল ছ্যাড়া বিশ্লেষণ করে তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
 পক্ষ দলের নেতৃত্ব দেন এমবিএ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম লিমন। পক্ষ দলের বাকি সদস্যরা হলেন, রওনক জাহান ঋতু, প্রণয়িনী প্রণতি ও জিসান আহমেদ। 
বিপক্ষ দলের নেতৃত্ব থাকেন উক্ত বিভাগের শিক্ষার্থী সাদিয়া। তারপক্ষে আরো সাঙ্গ দেন, দলের সদস্য রাফি আহমেদ রেজা, রেজওয়ানুল ইসলাম ও পারভেজ ইসলাম।
হাড্ডাহাড্ডি লড়াই ও যুক্তি তর্কে বিষয়টির বিপক্ষে থাকা দলটি জয়ী হয়।সেরা বিতর্কিক নির্বাচিত হোন বিপক্ষ দলের দলনেতা সাদিয়া।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আমন্ত্রিত দর্শকশ্রোতা, বিতার্কিক ও বিচারক মন্ডলীদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রতিটি শিক্ষার্থীর উচিত বিতর্ক চর্চা করা, তিনি আরো বলেন এটিকে একাডেমিক থেকে দূরে ভাবা ঠিক নয়। তিনি বলেন, কোন বিষয়ে  হার জিত থাকতেই পারে সেটা বড় কথা নয়, বড় কথা হলো অনুসন্ধান করে তথ্য উপাত্ত নিয়ে নিজের জ্ঞান ভান্ডারকে মজবুত করা।
বিতর্ক প্রতিযোগিতায়  বিচারকের দায়িত্বে থাকা শিক্ষক এ্যাসিসটেন্ট প্রফেসর  আব্দুর রউফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা করা শিক্ষার্থীদের জন্য একটা ভালো দিক বটে।  একজন শিক্ষার্থী তার নিখুঁত যুক্তি তর্ক উপস্থাপন করে সে দেশবরেণ্য বিতার্কিকও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।