২, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১৪ মুহররম ১৪৪২

গাজীপুরে নদী বিষয়ক পাঠচক্র “এসো নদীর গল্প শুনি” অনুস্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯

  • Facebook Share
গাজীপুরে নদী বিষয়ক পাঠচক্র “এসো নদীর গল্প শুনি” অনুস্ঠিত

জুনায়েদ খান/গাজীপুর 
নদী বিষয়ক পাঠচক্র “এসো নদীর গল্প শুনি”  তরুণ  যুবদের মধ্যে ভাবনা তৈরি করতে, আজ গাজীপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পি টি আই) এর শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তন এ অনুস্ঠিত হয়েছে।

 গাজীপুর জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি  এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান  ড, মুজিবুর রহমান হাওলাদার।

এছাড়াও বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাব এর সভাপতি মো: মুজিবুর রহমান, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ সহ বিভিন্ন ইলেক্টিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসো নদীর গল্প শুনির কেন্দ্রীয় সমান্বয়ক মোঃ মনির হোসের বলেন, আমাদের অস্তিত্ব,  অর্থসামাজিক অবস্থা,  আমাদের জীবন অর্থনীতি, পর্যটন,  সাহিত্য ও সাংস্কৃতি নদীর উপর নির্ভরশীল। তাই নদীভিত্তিক জীবন, অর্থনীতি ও পর্যটন সম্পর্কে গভীর  জ্ঞান এবং পরিণত উপলদ্ধি  আধুনিক মানুষের পূর্নতার অপরিহার্য ভিত্তি। 
নদীর সুরক্ষা ও সংরক্ষণের নিয়ম জেনে সমাজের প্রয়োজনে তা কাজে লাগানো এবং সর্বোপরি নদীর সাথে স্বাস্থ্যকর সহাবস্থানের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি তৈরি করে থাকে এমন অনুস্ঠান।