আপডেট: অক্টোবর ১, ২০১৯

আপডেট:

ঝালকাঠি প্রতিনিধি: সরকারি কলেজে (পহেলা অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্নাস ১ম বর্ষ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আফতাব উদ্দিন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর সরকারি কলেজের সাবেক জি এস রেজাউল করিম জাকির।
সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও প্রভাষক মাসুম বিল্লাহ ও ফারজানা আক্তার ইমার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর আবদুস সালাম বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ,
সহকারী অধ্যাপক মাহমুদ মোরশেদ বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ, সুকেশ রঞ্জন হালদার বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, আবদুস সালাম বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ, বিথী বরাল বিভাগীয় প্রধান দর্শন বিভাগ, সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম, অর্থনীতি বিভাগ,প্রভাষক মনতোষ চন্দ্র মিস্ত্রী হিসাব বিজ্ঞান বিভাগ,প্রভাষক মোহাম্মদ সরোয়ার আলম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎত কামনা করেন।