২৯, জানুয়ারী, ২০২০, বুধবার | | ৩ জমাদিউস সানি ১৪৪১

ঢাবির ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার নাগরপুরে সন্তান হত্যা মামলার বাদী উজ্জ্বলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানকে বিতর্কিত করার ষড়যন্ত্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চিনা নাগরিকদের করোনা ভাইরাসের উপর সতর্কীকরন বিশেষ প্রশিক্ষণ নবীণবরণ, এসএসসি-২০২০(বিদায়) এবং এসএসসি-২০১৯ এর সরকারি বৃত্তিপ্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হরিণকুণ্ডুতে সরকারি লালন শাহ্ কলেজে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব পালিত বঙ্গবন্ধুর কথা বলতেই ক্ষেপে গেলেন শিক্ষা অফিসার আমতলীতে পোল্ডার পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন ও অংশীদারিত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসেডো’র উদ্যোগে ১ হাজার তালবীজ বপন

আপডেট: অক্টোবর ৬, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসেডো’র উদ্যোগে ১ হাজার তালবীজ বপন

মেহেেদী হাসান শিয়াম// চাপাইকৃষি-অর্থনীতি বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা এসেডো’র উদ্যোগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাত প্রতিরোধী ১ হাজার তালগাছের বীজ বপন
করা হয়েছে। রবিবার  দিনব্যাপী নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বাইলকা পাড়া
হতে সোনাইচন্ডী ও নাচোল সদর ইউনিয়নের ঝিকড়া হতে নামোঝিকড়া সড়কের রাস্তার
দুই পাশে এসব তালবীজ বপন করা হয়। রবিবার দুপুরে কসবা ইউনিয়নের গনিহার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তাার পাশে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন, নাচোল উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন, এগ্রিকালচার সাসটেইনেবল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অরগানাইজেশান- এসেডো’র নির্বাহী পরিচালক মো. রবিউল আলম, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম বাবু, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম,
স্থানীয় আওয়ামীলীগ নেতা স্বপন সাহা, এসেডো’র সহকারী মাঠ সমন্বয়কারী
আমিনুল ইসলাম, সুমি খাতুনসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।


এসেডো’র নির্বাহী পরিচালক মো. রবিউল আলম জানান, বজ্রপাত প্রতিরোধ ও এর
প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমান কমানোর লক্ষ্যে বরেন্দ্র অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও রাজশাহীর তানোর উপজেলায় এসেডো’র উদ্যোগে ৩ বছর
মেয়াদি তালবীজ বপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। নাচোল উপজেলার মানুষ ও
অন্যান্য প্রাণীকে বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ও জীব
বৈচিত্র্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও পড়ুন