আপডেট: মার্চ ১৪, ২০১৯

আপডেট:

এ, জে সুজন : কুষ্টিয়ার থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরে কালী প্রতিমা ভাংচুর ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৩ মার্চ) রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।এদিকে মন্দিরের পাশে পুলিশ ক্লাব থাকার পরও এই ধরনের ঘটনা সনাতন ধর্মালম্বীদের ভাবিয়ে তুলেছে। তারা অতি দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ সাহা বিশু জানান,বুধবার রাতে দূর্বৃত্তরা মন্দিরের কালী প্রতিমা ভাংচুর ও প্রতিমার গায়ে পড়ানো কিছু স্বর্ণের অলংকার লুট করেছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে মন্দিরের মূল ফটকের তালা খুলে দেখতে পাই লক্ষী প্রতিমা মেঝেতে পড়ে রয়েছে এবং কালি
প্রতিমার হাত ভাঙ্গা। এছাড়া কালি প্রতিমার গায়ে পড়ানো স্বর্নালংকারও নেই।ব্যাপারটি আমরা তাৎক্ষণিক
পুলিশকে অবহিত করি। তিনি বলেন, মন্দিরের পাশে পুলিশ ক্লাব থাকা সত্বেও এই প্রতিমা ভাংচুরের ঘটনায় আমরা আতংকিত।এ ঘটনায় সকালেই কুষ্টিয়ার পুলিশ সুপার এস,এম তানভীর আরাফাত, জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি এ্যাড. অনুপ নন্দী মন্দির পরিদর্শন করেছেন।