আপডেট: অক্টোবর ৯, ২০১৯

আপডেট:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিমা বির্সজনের প্রস্তুতির নেয়ার সময় পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ও ৫জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া-বাগতিপাড়া পূজা মন্ডপে এঘটনা ঘটে।নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া-বাগতিপাড়ার বধন হালদারের ছেলে রতন হালদার (৪০)। আহতরা হচ্ছেন, অজিত হালদার, প্রশাদ, মিঠুনের স্ত্রী মধুমালা সহ ৫ জন।
প্রত্যক্ষদর্শী দীপক জানান, বাগতিপাড়া পূজা মন্ডপ থেকে তাদের প্রতিমা বের করে বির্সজনে নেয়ার সময় মন্ডপের সাজ সজ্জায় ব্যবহৃত বৈদ্যুতিক তার বৃষ্টিতে ছিড়ে পড়ে যায়। বিষয়টি কেউ আঁচ করতে না পেরে প্রতিমাটি ট্রলিতে ওঠানোর সময় রতন বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে অজিত হালদার, প্রশাদ, মিঠুনের স্ত্রী মধুমালা সহ ৫ জন আহত হয়। আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।