আপডেট: অক্টোবর ১০, ২০১৯

আপডেট:

র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিএনএসবি চক্ষু হাসপাতাল এর আয়োজনে প্রেসক্লাব সম্মুখ থেকে একটি র্যালী বের হয় পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে চক্ষু হাসপাতালের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।পরে পৌরসভা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ এমপি নেছার আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহজাহান কবির চৌধুরী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সিনিয়র এডভোকেট মো: মুজিবুর রহমান মুজিব,বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চন্নু প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব প্রমুখ।