২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

মাদারীপুর-৩ কালকিনিতে মুক্তিযোদ্ধা ও তরুন প্রজন্মের সমন্বয়ে জমে উঠেছে গোলাপের নির্বাচন

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৮

  • Facebook Share
মাদারীপুর-৩ কালকিনিতে মুক্তিযোদ্ধা ও তরুন প্রজন্মের সমন্বয়ে জমে উঠেছে গোলাপের নির্বাচন
এইচ এম ইব্রাহীম কালকিনি  :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩(কালকিনি-মাদারীপুর) সংসদ আসনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আ’লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবাহান গোলাপ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। মুক্তিযোদ্ধা ও তরুন প্রজন্মের সমন্বয়ে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল আ’লীগকে ভোট দিতে ইতি মধ্যে গ্রামে-গঞ্জে হাটে-বাজারে প্রচার-প্রচারনায় মুখরিত রয়েছে। মুক্তিযোদ্ধাদের আহবান তরুন প্রজন্ম বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে ভোট দিবে ও তারা সাধারন মানুষকে ভোট দিতে উৎসহ-উদ্দিপনার মাধ্যমে আহবান করবে। আবদুস সোবাহান গোলাপ ২৮নভেম্বর আ’লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেই মাদারীপুর-৩ আসনের ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি হাট-বাজারে গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় ও আ’লীগের পক্ষে ভোট প্রর্থনা করছেন। কালকিনির প্রায় সহ¤্রাধিক মুক্তিযোদ্ধা এক আলোচনায় তারা একত্রিত হয়ে মুক্তিযোদ্ধার সপক্ষের দল আ’লীগকে বিজয়ী করতে তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্ব-স্ব এলাকার তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প ও বাংলা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতির প্রচারের মাধ্যমে আওয়ামী দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। আবদুস সোবাহান গোলাপ কালকিনি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করেছেন বলেই আজ মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মকে সাথে রাখার জন্যই তারা হাটা-বাজারে সব খানেই মিলিত হয়ে আ’লীগ প্রার্থী কে ভোট দিতে অনুরোধ করছেন।
কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যায় কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান সাব্বির, মারুফ হাসান উথান, শাওন, মেহেদী হাসান, রিয়াদ হোসেন, অনার্সেও ছাত্র রিয়ান সরদার, তায়েবুর রহমান সরদার, মিনহাজুল ইসলাম আকাশ, রিয়াজুল ইসলাম, রহমাতুল্লাহ, রিয়াদ ইসলাম ও সালমান সরদারসহ শতাধিক শিক্ষার্থী বলেন, এবার আমাদের নতুন ভোট হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সপক্ষের দল আ’লীগকেই ভোট দিব। আমরা দেখেছি আ’লীগ দল যদি সরকারে থাকে তাহলে দেশের উন্নয়ন হয়। নতুন প্রজন্মের সন্তান হিসেবে প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষের দলকেই দিব।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল. বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বেপারী বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবাহান গোলাপের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। যেহেতু সে একজন মুক্তিযোদ্ধা তাই তার জন্য আমরা সকল মুক্তিযোদ্ধারা এক হয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল আ’লীগকে ভোট দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।
কেন্দ্রীয় আ’লীগের দপ্তর সম্পাদক ও দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবাহান গোলাপ বলেন, মাদারীপুর-৩ আসনের সকল মুক্তিযোদ্ধাদের আমি ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি তারাই এখন নতুন প্রজন্মকে আহবান করছে মুক্তিযুদ্ধের দল আ’লীগকে ভোট দিতে।