আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

আপডেট:

ফারদিন নাঈম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃভোলার বোরহানউদ্দিন উপজেলার ২ নং সাচরা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সান্তানুর রহমান সিহাব মির্ধা কে সভাপতি ও তানজিল ইসলাম রিপন মির্ধা কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন, ভোলা ২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, এর আগে সকাল ১০ টার মধ্যে সম্মেলনস্থল স্থানে কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। এসময় সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে করে মিছিল নিয়ে আসে, এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন,ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, এই সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের কোনো যায়গা দিবেন না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান জানান এমপি মুকুল। সাচরা ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত বার্ষিক সম্মেলন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়, উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র,রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাচরা ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মির্ধা, যুবলীগ সভাপতি তাজ উদ্দিন খান,সম্পাদক ইসমাইল খান,উপজেলা ছাত্রলীগ সম্পাদক পলাশ বিশ্বাস, ভোলা পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান বাপ্পা,সম্পাদক ইসমাইল হোসেন,পৌর ছাত্রলীগ সভাপতি মামুন মিয়া,সম্পাদক হাসান মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ