আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

আপডেট:

মো: নয়ন হোসাইন (উল্লাপাড়া প্রতিনিধি) : সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেওয়ান কউশিক আহম্মেদকে বিদয়ী সংবর্ধনা জানালেন উল্লাপাড়া উপজেলা প্রসাশন। মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ মাহবুব হাসান, উল্লাপাড়া সার্কেলের এএসপি গোলাম রহমান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, বিদায়ী উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রিবলী ইসলাম কবিতা প্রমুখ ।