২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

আশাশুনির প্রতাপনগরে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • Facebook Share
আশাশুনির প্রতাপনগরে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত

জি এম আজমল হোসেন স্টাফ রিপোর্টার ( সাতক্ষীরা) ::   

 সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার প্রতাপনগর  মটর সাইকেল দূর্ঘটনায় ৩ বছরের শিশু  মনিরা নিহত হয়েছে।  তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে মটর সাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরল আপন ঘরে। গতকাল বেলা অনুমান ০২.০৫ দিকে প্রতাপনগর তালতলা বাজার প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের হযরত আলী জোয়াদ্দারের পুত্র হাবিবুর রহমান (২২) দ্রুত গতিতে   মটর সাইকেল চালিয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা। নিহত মনিরা  আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের মনিরুল ইসলামের  মেয়ে। হাবিবুর রহমানের মোটরসাইকেল  মনিরা কে ধাক্কা দিল মনিরা মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিক ভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ   হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তির প্রস্তুতির সময় রাত সাড়ে আটটার দিকে মনিরা মৃত্যু বরণ করেন।