২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ছিদ্র তার পড়ে বিদ্যুতায়িত পানিতে বিদ্যুৎ স্পর্শে নিহত

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • Facebook Share
ছিদ্র তার পড়ে বিদ্যুতায়িত পানিতে বিদ্যুৎ স্পর্শে নিহত

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পর্শে এক যুবক নিহত হয়েছে। নিহত শাহাবুদ্দিন (২৮) উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে নিজ গ্রামের বড়পুকুরে গোসল করতে যেয়ে তিনি বিদ্যুৎ স্পর্শে মারা যান।
নিহতের স্বজনরা জানান, শাহাবুদ্দিন বৃহস্পতিবার সকালে স্থানীয় বড়পুকুরে গোসল করতে যায়। পুকুরের উপর দিয়ে পাশে ওলিয়ার রহমানের পোল্ট্রি মুরগীর ফার্মে বিদ্যুতের লাইন নেয়া আছে।
ওই লাইনের তার ছিদ্র হয়ে ছিড়ে পুকুরের পানিতে পড়ে। এ সময় শাহাবুদ্দিন পুকুরের পানিতে নামা মাত্রই বিদ্যুতায়িত হয়ে মারা যায়।