আপডেট: অক্টোবর ১৮, ২০১৯

আপডেট:

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ ফতুল্লার কথিত সাংবাদিক মোঃ মামুনুর রশিদ মুন্নার ছোট ভাই শুভ (২০) মাদক সহ ফতুল্লা মডেল থানার পুলিশের হাতে গ্রেফতার হয়। উক্ত বিষয়কে কেন্দ্র করে কথিত সাংবাদিক মুন্না এলাকার লোকজনের সাথে মারপিটের ঘটনা ঘটায়। মুন্না তার নিজ এলাকায় লোকজনের সাথে মারপিটের সময় মোঃ জিয়াউল হক গেন্দু (৩১) নামে স্থানীয় একজনকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। কিন্তু গেন্দু সেখানে মুন্নার ভাইয়ের পক্ষ না নেওয়ায় মুন্না গেন্দুর উপর ক্ষিপ্ত হয়ে গেন্দুর জান মালের ক্ষতিসাধনের হুমকি প্রদান করেন এবং গেন্দুর বিরুদ্ধে মাদক ব্যবসার মিথ্যা সংবাদ প্রকাশ করে গেন্দুর সম্মানহানী করার চেষ্টা করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুমান সন্ধ্যা ০৭টায় মোঃ জিয়াউল হক গেন্দুর ফতুল্লার মুসলিমপাড়া তাজুর মাঠ এলাকায় ইন্টারনেট ব্যবসার অফিসের সামনে কথিত সাংবাদিক মুন্না গেন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গেন্দুর ইন্টারনেট ব্যবসা বন্ধ করিয়া দিবেন বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে মোঃ জিয়াউল হক গেন্দু জানান, সাংবাদিক মুন্নার এমন হুমকিতে আমি সহ আমার পরিবার আতংকের মধ্যে রয়েছি। তাই আমি এ বিষয়ে আমি সহ আমার পরিবারের নিরাপত্তার জন্য ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করে রেখেছি। যাহার নং-৫৫৮।
উল্লেখ্য যে, ইতি পূর্বে কথিত সাংবাদিক মুন্নার স্ত্রী ফতুল্লা মডেল থানায় মুন্নার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। মুন্না তার স্ত্রীকে বাসায় নির্যাতন করতেন। মুন্নার স্ত্রী এই নির্যাতন সইতে না পেড়ে মুন্নার বিরুদ্ধে থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেন।
মুন্নার ছোট ভাই শুভ (২০) এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মুন্নার নাকের ডগা দিয়ে তার ছোট ভাই শুভ মাদক ব্যবসা করতেন। কিন্তু মুন্না তার ছোট ভাই শুভর এমন কর্মকর্তান্ডের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি বা বাধাও প্রদান করেন।