আপডেট: অক্টোবর ১৮, ২০১৯

আপডেট:

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি ডিসি পার্কে শুক্রবার বিকেল ৩টায়, আমার দেশ হবে পরিষ্কার শ্লোগানকে সামনে রেখে, বিডি ক্লিন বাংলাদেশের সহায়তায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
তরুণ সেচ্ছাসেবকদের অগ্রহে অনুপ্রাণিত হয়ে অংশ গ্রহণ করছে এডভোকেট, সাংবাদিক, সহ নানা পেশার মানুষ। শহরের বিভিন্ন অপরিচ্ছন্ন স্থান সমূহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা, টানা সপ্তম দিনের মত কার্যক্রম শেষ হলো আজকের ইভেন্টে।শতাধিক সেচ্ছাসেবক অংশ নিয়ে শপথ পাঠ করে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। ক্যাম্পেইনে বিডি ক্লিন সদস্যদের পাশাপাশি পার্কের মুগ্ধতা উপভোগী দর্শনার্থীদের মাঝে, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অভ্যাস পরিবর্তন করে সঠিক স্থানে ময়লা ফেলার জন্য সচেতনতার মাধ্যমে ক্যাম্পেইন শেষ করে ।
বিডি ক্লিন ঝালকাঠি সদস্যরা আশা করেন কোন এক সময় মাথা উঁচু করে বলতে পারবো আমরা পরিচ্ছন্ন দেশের সুনাগরিক , এ জন্য আরো অংশগ্রহণ ও সকলের সহযোগিতা কামনা করেন ।