৬, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১৬ জ্বিলহজ্জ ১৪৪১

দিনাজপুর ক্লেমনকে ১৩ রানে হারালো নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমী

আপডেট: অক্টোবর ১৯, ২০১৯

  • Facebook Share
দিনাজপুর ক্লেমনকে ১৩ রানে হারালো নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমী


রাকিব হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ নীলফামারীর সৈয়দপুরে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী আয়োজিত ২য় ইয়াং স্টার ক্রিকেট টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নীলফামারীর নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমী ও দিনাজপুর ক্লেমন ক্রিকেট একাডেমী।
.
আজ শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১১১ রানে অলআউট হয় নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমী।
.
জবাবে ব্যাট করতে নেমে ৯৮ রানে অলআউট হয় ক্লেমন ক্রিকেট একাডেমী । ফলে ১৩ রানে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করে নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমী । ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয় নীলফামারীর মাসুদ।
.
উল্লেখ্য সেপ্টেম্বরের ২৩ তারিখ উদ্বোধন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে তা দুই দফায় পিছিয়ে গত ১৬ অক্টোবর উদ্বোধনীয় ম্যাচের মধ্যদিয়ে ২য় ইয়াং স্টার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।