আপডেট: অক্টোবর ২২, ২০১৯

আপডেট:

কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ
সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে–“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়”।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে একটি র্যালি বের করা হবে। এছাড়া বিকেলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। এর পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট, পোস্টার ও স্টিকার বিতরণ করা হবে।
সকল জেলা ও উপজেলায় আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শনের কর্মসূচি নেয়া হয়েছে।