আপডেট: অক্টোবর ২২, ২০১৯

আপডেট:

প্রবাসী ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ ইতালী শাখার শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদ নির্বাচিত হয়েছেন সাবেক মেধাবী ছাত্রনেতা ইলিয়াস মাদবার।
ইলিয়াস মাদবার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কৃতি সন্তান। তার জন্ম ১৯৮০ সালে। তার পিতা হাজী মোসলেম মাদবার ছিলেন একজন সাবেক চেয়ারম্যান, সেনেরচর ইউপি। ইলিয়াস মাদবার ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী। তার ছাত্র রাজনিতি জাজিরা মহাবিদ্যালয় কলেজ থেকে।
এপ্রতিনিধিকে সরদার ইলিয়াস মাদবার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প নেই আমি ইতালী আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইতালী আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, এম এ রব মিন্টু কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি দলকে সুসংগঠিত রাখতে আজীবন আওয়ামী লীগের হয়ে কাজ করে যেতে চাই।