২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

পটুয়াখালী আজ কলাপাড়া উপজেলায় হানাদার মুক্ত দিবস

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৮

  • Facebook Share
পটুয়াখালী আজ কলাপাড়া উপজেলায় হানাদার মুক্ত দিবস
মো:সাইফুল ইসলাম, (পটুয়াখালী প্রতিনিধি):  পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনীকে হটিয়ে সাগরপারের কলাপাড়াকে শত্রুমুক্ত করেন  মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেন স্বাধীন বাংলাদেশের পতাকা
কলাপাড়া থানা দখলমুক্ত করার নেতৃত্ব দেন সেই সময়কার বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) যোদ্ধা হাবিবুল্লাহ রানা। তিনি জানান, কলাপাড়া থানা দখলের সময় মুক্তিযোদ্ধাদের গুলিতে রাজাকার আবদুল মন্নান মুন্সী ও মনা নিহত হয়। ৬ ডিসেম্বর সকালে উড়িয়ে দেয়া হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। কলাপাড়া থানা শত্রুমুক্ত করতে ৫৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে কলাপাড়ার আটজন অংশগ্রহন করেন। এরা হলেন বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) যোদ্ধা হাবিবুল্লাহ রানা, মো.রেজাউল করিম বিশ্বাস, এস এম নাজমুল হুদা সালেক, মোঃ শাহআলম তালুকদার, সাজ্জাদুল ইসলাম বিশ্বাস, আরিফুর রহমান মুকুল খান, পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সিপাহী আহম্মদ আলী ও সিপাহী আশরাফ আলী।
মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা স্মৃতি বিজড়িত এই দিন সম্পর্কে বলেন, ওই রাতে আমাদের পরিকল্পনায় একটু ব্যত্যয় ঘটে। তথ্যের কিছু ভুলের কারনে ২০ গজের ব্যবধানে রাজাকারদের সঙ্গে হঠাৎ আমাদের মুখোমুখী সংঘাত হয়। শুরু হয় যুদ্ধ। কলাপাড়া মুক্ত দিবসটি পালন লক্ষ্যে আজ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে