আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

আপডেট:

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ও একই এলাকার রওশন মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, মোটরসাইকেল আরোহী রাশেদুল ও হাসানুজ্জামান মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি সবজি
বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃতদেহ দুটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।