আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

আপডেট:

হরিণাকুণ্ডু প্রতিনিধি : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে-২০১৯ উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হরিণাকুণ্ডু থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়ে উপজেলার পাইলট স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আ.লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহি উদ্দীন মাস্টার, ইউ.পি চেয়ারম্যান ফজলুর রহমান, নাজমুল হুদা পলাশ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমুখ বক্তব্য রাখেন।