২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

চৌগাছায় ধূলিয়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

  • Facebook Share
চৌগাছায় ধূলিয়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ধূলিয়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার উদ্দেশ্য ছিলো আগামী শুক্রবার (১ নভেম্বর) ধূলিয়ানী ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পর্কে আলোচনা।
আজ শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় ধূলিয়ানী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাম কুমার মৌলিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেফাউন ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবলীগের সদস্য ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাষ্টার ফারুক হোসেন।

উক্ত প্রস্ততি সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রশিদ, ফারুক হোসেন, সফিকুল ইসলাম, ফারুক হোসেন, মিঠু, পান্নু, কুষ্টিয়ার ইদ্রিস আলী, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিপুন কুমার বাপ্পী, আব্দুল আলীম, মেহেদী হাসান ফুলবাবু, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, বুলবুলি প্রমূখ।