আপডেট: জুলাই ৯, ২০১৯

আপডেট:

সবুজ রায় ঃ গতো ৭ জুলাই রোজ রবিবার থেকে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিক্সা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা মালিক ও শ্রমিকরা। যার ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পরে হাজার হাজার যাত্রীরা। তাদের কর্মস্থলে যেতে পারছে না। এ সময় স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরতে হয় ভোগান্তিতে। রামপুরায় রিকশা শ্রমিকেরা রাস্তায় বৈদ্যুতিক খুটি রাস্তায় ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
