আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

আপডেট:

সুফিয়ান আল হাসান লালমনিরহাট জেলা প্রতিনিধি ।।লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে স্লোগান দেয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১১জন আহত হন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এ সংঘর্ষ বাঁধে। এখনও চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শহর জুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে অনন (২৩), গোকুন্ডা যুবলীগের তারেক (৩০) সহ কমপক্ষে ১১জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সভা মঞ্চে প্রবেশ করার সময় স্লোগানের মুখোর হয়ে উঠে সভা চত্ত্বর। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভা শুরুর মুহুর্তে সভার বাহিরে অডিটরিয়াম মাঠে স্লোগান দেয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সভা মঞ্চে কেন্দ্রীয় নেতৃত্বরা বিষয়টি বুঝতে পেয়ে দুই গ্রুপের দুই নেতা মতিয়ার ও স্বপনকে হলরুম থেকে বের হয়ে বিবাদমান বিশৃঙ্খলা নিরসন ও মাঠ থেকে সকলকে বের করে দেয়ার নির্দেশ দেন। এরপর শান্ত হয়ে উঠে উত্তপ্ত পরিস্থিতি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট সদর হাসপাতালে ৫ জন ও একজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও দাবি করেন তিনি।