২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

  • Facebook Share
আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

আজারবাইজানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শহীদদের সৃতিতে নির্মিত স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। 

১৮তম জোট-নিরপেক্ষ আন্দোলনে (ন্যাম) যোগ দিতে প্রধানমন্ত্রী এখন আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি।