৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাদি পাতা খেলা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাদি পাতা খেলা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
“খেলা ধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাদি পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫ ঘটিকায় উপজেলার দিওড় ইউপির বেপারীতলা স্কুল মাঠ চত্তরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী খেলার শুভ উদ্ভোধন করেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক মন্ডল।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার দর্শকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলেন, উপজেলার বড় সুর গ্রামের আবু সায়েদ ও তার দল, বাঘারপাড়া গ্রামের আবেদ আলী ও তার দল, বালশিরা গ্রামের আনতাজ আলী ও তার দল, বাশবাড়িয়া গ্রামের সৈয়দ আলী ও তার দল এবং নবাবগঞ্জ উপজেলার সায়েদ আলী ও তার দল।