আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

আপডেট:

নেত্রকোনা প্রতিনিধি
ভোলা জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে শত শত মানুষের সামনে উলঙ্গ করে নির্যাতন মটরশ্রমিক জসীমের উপর। তার দুটি শিশু সন্তানের সামনে তাকে সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী আখ্যায়িত করে তার উপর এমন নির্যাতন চালায় ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী হাসান ও তার সহযোগীরা। তথ্যসূত্রে জানা যায় , ইয়াবা ব্যবসায়ী হাসান মটরশ্রমিক জসীম কে তার সাথে কাজ করার জন্য ভয়ভীতি দেখিয়ে আসতো কিন্তু জসীম কিছুতেই রাজি হয়নি বলে তার উপর এমন অমানবিক অত্যাচার চালানো হয় তার দুই শিশুর সামনে।তথ্যসূত্রে জানা যায়, হাসানের নামের ইয়াবা, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী।মটরশ্রমিক জসীমের এই হত্যাকারীদের বিচার দাবী করছে এলাকাবাসী ও লালমোহন উপজেলাবাসী।এ ঘটনার জন্য হাসান কে গ্রেফতার করে লালমোহন থানার পুলিশ।