আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

আপডেট:

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর বল্লা করোনেশন স্কুল ও কলেজ থেকে বীর মুক্তিযোদ্ধা আসাদের বাড়ি পর্র্যন্ত পাকা রাস্তা সোমবার বিকালে উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল- ৪(কালিহাতী) আসনের সাংসদ আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী এ রাস্তা উদ্বোধন করেন। সন্ধ্যায় বল্লা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে রাস্তা উদ্বোধন উপলক্ষে বল্লা কাঁচা বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন, কালিহাতী আসনের এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আনসার আলী বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির, উপজেলা আ’লীগ নেতা খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আ.লীগ সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাভলু, উপজেলা যুবলীগ সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক, শাহ আলম মোল্লা প্রমুখ।