১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

ভোলার ক্যাসিনোর সম্রাটের সহযোগী জাকির আটক

আপডেট: অক্টোবর ৩০, ২০১৯

  • Facebook Share
ভোলার ক্যাসিনোর সম্রাটের সহযোগী জাকির আটক

টিপু সুলতানঃ দেশব্যাপী বহুল আলোচিত ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী জাকির হোসেন জাকিরকে ভোলা থেকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৮ সদস্যরা জাকিরকে আটক করে গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার সময় ভোলা সদর থানায় হস্তান্তর করেছে।
এ সময় জাকিরের কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বিদেশি মদ এবং ১ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন।

তিনি আরো জানান, র‍্যাব বাদি হয়ে ভোলা থানায় অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে সম্রাটের ব্যবসায়ীক পার্টনার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন
জানান, জাকির হোসেন, বয়স ৪৫, পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- শান্তি নগর, ঢাকা, নাম পরিচয়ের এক ব্যক্তিকে র‍্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে। তবে সে সম্রাটের সহযোগী কি না তা নিশ্চিত করেনি পুলিশ। আজ বুধবার জাকিরকে কোর্টে তুলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সূত্র জানায়, জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়।

এদিকে জাকিরকে আটকের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।