২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ব্রেইন টিউমারে আক্রান্ত মাসুদুলের বাঁচার আকুতি

আপডেট: অক্টোবর ৩১, ২০১৯

  • Facebook Share
ব্রেইন টিউমারে আক্রান্ত মাসুদুলের বাঁচার আকুতি

      সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার দুর্যোগ কবলিত চাকলা গ্রামের বাসিন্দা মাসুদুল আলম(২০)।দারিদ্রতার কবলে পড়াশুনা শেষ না হতেই অন্নের সংস্থানে স্বল্প মজুরীতে কাজ নিতে বাধ্য হয় ঢাকার পপুলার হাসপাতালে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর মস্তিস্কে ধরাপড়ে ব্রেইন টিউমার।একপর্যায়ে অসুস্থতাজনিত কারনে কতৃপক্ষ তাঁকে ছাটাই করে। চিকিৎসা করাতে না পেরে গ্রামে এসে চরম হতাশ হয়ে পড়ে সে।গ্রাম থেকে কিছু সহায়তা নিয়ে পরীক্ষা করে ধরা পড়ে ব্রেইন টিউমার।
বিশেষজ্ঞ চিকিৎসকগন জানিয়েছেন টিউমারটি ২ ষ্টেপে অপারেশন করতে হবে(১) টিউমারের কারনে বন্ধ থাকা ব্রেইনে পানি সঞ্চালন সচলজনিত এবং(২) টিউমার অপারেশন। জটিল এ অপারেশনে  চিকিৎসকগনের পূর্ন আন্তরিকতা স্বত্তেও কমপক্ষে ৭০ হাজার টাকার প্রয়োজন বলে জানিয়েছেন। যা চিরদারিদ্র্য পীড়িত সম্বলহীন নিঃস্ব পরিবারটির জন্য একেবারেই অসম্ভব।বর্তমানে তাঁর বৃদ্ধ পিতাও রোগাক্রান্ত হয়ে শয্যাশীন। দারিদ্রপীড়িত বৃহৎ পরিবারের সদস্য হিসেবে সে এখন চরম হতাশ হয়ে পড়েছে। তাই আপনাদের মত হৃদয়বানদের নিকট সহযোগিতার জন্য করুন মিনতি জানিয়েছে।
মাত্র ২০ বছরের একটি তরুন শুধুমাত্র অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যেতে পারেনা।হাজারো সুস্থ্য মানুষ আসুন একবার ভাবি, আমারও তো এমন হতে পারত।তাই সবার নিকট আকুতি জানাই যৌবনের দোরগড়ায় এসে জীবন যেন থেমে না যায় মাসুদুলের!  আসুন হৃদয় উজাড় করে সহযোগিতার হস্ত সম্প্রসারন করি।আরেকবার মানবতার ডাকে সাঁড়া দিই।
মাসুদুলের সাথে যোগাযোগ ঃ ০১৯৬৯ ৬৯ ৫৫ ৫১