আপডেট: নভেম্বর ১, ২০১৯

আপডেট:

যুব সমাজের অগ্রগতি ও উন্নয়নের লক্ষে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হতে যুব শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।
বক্তব্য রাখেন, রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ।
যুব সমাজের অগ্রগতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।