৩, মার্চ, ২০২১, বুধবার | | ১৯ রজব ১৪৪২

৫০০ পিস ইয়াবাসহ জসিম আটক

আপডেট: নভেম্বর ১, ২০১৯

  • Facebook Share
৫০০ পিস ইয়াবাসহ জসিম আটক

 মোঃ জাকির হোসেনঃ জেলা প্রতিনিধি  : মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ যোগদানের পর থেকে মৌলভীবাজার জেলাকে মাধকের জিরো টলারেন্স ঘোষনার অংশ হিসেবে কুলাউড়া উপজেলায় ৫০০শত পিছ ইয়াবাসহ জসিম উদ্দিন (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১২ টার দিকে পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।জসিম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের আব্দুল মান্নান এর ছেলে।
কুলাউড়া থানার এএসআই আবু আহমেদ সজল  জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে জসিমকে ৫০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।