আপডেট: নভেম্বর ৫, ২০১৯

আপডেট:

জি এম আজমল হোসেন স্টাফ রিপোর্টার ( সাতক্ষীরা জেলা) ::
ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন,এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে শহরের বাসটার্মিনাল থেকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান কিছু সড়ক পরিদর্শন শেষে আবারো বাস টার্মিনালে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান।
বক্তারা এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।