আপডেট: মার্চ ১৭, ২০১৯

আপডেট:

শান্ত দেব নাথ, (বাঘারপাড়া) যশোর : যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ রায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন কোন অপশক্তির কাছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা যেন বিক্রি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রকৃত আওয়ামীলীগের নেতা-কর্মীরা কখনো টাকায় বিক্রি হয়না। গতকাল শনিবার বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বচনী কর্মী সভায় তিনি এ কথা বলেন।রনজিৎ রায় স্থানীয় বিএনপির এক নেতার সমালোচনা করে বলেন, কেউ যেন নির্বাচনে জাল টাকা ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার দেওয়া মার্কা নৌকাকে বিজয়ী করতে হবে।ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাসান আলী, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.ইদ্রিস আলী, দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ছরোয়ার, ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাকিবিল্যা বাকু, রায়পুর কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম, মহিলালীগ নেত্রী জাকিয়া সুলতানা, যুবলীগ নেতা রিয়েল হোসেন, ছাত্রলীগ নেতা সাদ খান হিমেল।