আপডেট: ডিসেম্বর ৭, ২০১৮

আপডেট:

আপন আর্য্য, কালিহাতী, টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকার
পাথাইলকান্দি বাজার থেকে রিপন চন্দ্র
কর্মকার (৩২) নামে এক ভূয়া সেনা সদস্যকে
আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র
কর্মকার নোয়াখালী জেলার চাটখিল
উপজেলার খিলপাড়া গ্রামের মৃত অতুল চন্দ্র
কর্মকারের ছেলে। বৃহস্পতিবার(৬ ডিসেম্বর)
রাতে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি
বাজার থেকে তাকে আটক করে বঙ্গবন্ধুসেতু পূর্ব
থানা পুলিশ।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোশারফ হোসেন জানান, রিপন
কর্মকার পাথাইলকান্দি বাজারে একাধিক
ওষুধের দোকানে ইউনিফর্ম পড়ে সেনা সদস্যের
পরিচয় দিয়ে টাকা দাবি করেন। এক পর্যায়ে
স্থানীয় লোকজনের সন্দেহ হলে স্থানীয়
লোকজন বিভিন্ন প্রশ্ন করায় তিনি সদুত্তর
দিতে না পারায় তাকে আটক করে পুলিশে
সোর্পদ করে।
ওসি আরো জানান, তিনি চাটখিল থানার
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন
যাবৎ সেনাবাহিনীর পরিচয় দিয়ে এই অপকর্ম
করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের
করে শুক্রবার দুপুরে টাঙ্গাইলের জেল-হাজতে
প্রেরণ করা হয়েছে।