২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

নেত্রকোণার কলমাকান্দায় ভিজিডি কর্মসূচীর আওতায় ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
নেত্রকোণার কলমাকান্দায় ভিজিডি কর্মসূচীর আওতায় ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

মোঃমিছবাহ উদ্দিন খান আছাদ, স্টাফ রিপোর্টার(নেত্রকোণা)..নেত্রকোণা জেলাধীন কলমাকান্দা উপজেলায় ২০১৯-২০২০ চক্রে মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT)কর্মশালা শুরু হয়েছে। এটি চলবে ৩ দিন।এটি প্রভাতী উন্নয়ন ও সেবা সংস্থা নামে একটি বেসরকারি (NGO) আয়োজন করে।অনুষ্ঠান উদ্ভোধন করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব “মোঃ জাকির হোসেন “। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব “মোঃ ফারুক আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ সার্জন জনাব ” মোঃ ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এসময় প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রাণী সম্পদ সার্জন। প্রভাতীর প্রতিনিধিগনের প্রশিক্ষন প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালক “হাসান ইকবাল”, প্রোগ্রাম অফিসার” মোঃ শাহরুখ শাহ্”এবং মহিলা বিষয়ক অফিসের অফিসার “তপন চন্দ্র সরকার।