২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রস্তুতি

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রস্তুতি

এম,এ,হাসান ধামরাই (ঢাকা)

ব‌রিশা‌লে ঘূ‌র্ণিঝড় বুলবুলের মো‌কাবিলায় জেলা দু‌র্যোগ ও ব্যবস্থাপনা ক‌মি‌টি জরুরি সভা ক‌রে‌ছে, খোলা হ‌য়ে‌ছে এক‌টি ক‌ন্ট্রোল রুম।
শুক্রবার (৮ ন‌ভেম্বর) বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশাল জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় বি‌ভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি দফতরের কর্মকর্তা এবং উন্নয়ন সংগঠ‌নের প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন।
 সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ব‌রিশা‌ল জেলায় ২৩২টি সাইক্লোন শেল্টার কেন্দ্র প্রস্তুত র‌য়ে‌ছে। এছাড়া প্রয়োজনে বি‌ভিন্ন বিদ্যালয়ের ভবন নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবহার করা হবে।
‌সি‌পি‌পি, রে‌ড ‌ক্রি‌সেন্টসহ বি‌ভিন্ন বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নের স্বেচ্ছা‌সেবকরা প্রস্তুত র‌য়ে‌ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী, ফায়ার সা‌র্ভিস ও রোভার স্কাউটের সদস্যরাও যেকোনো ধর‌নের সহায়তা কর‌বেন।
জেলা প্রশাসক আরো ব‌লেন, সরকা‌রের উচ্চ পর্যায় থে‌কে ঘূ‌র্ণিঝড় মোকা‌বিলায় সা‌র্বিক সব বিষ‌য়ে খোঁজখবর রাখা হচ্ছে। এরই ম‌ধ্যে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌দের সা‌থে এ বিষ‌য়ে প্রস্তু‌তিমূলক সভা ক‌রে‌ছেন তিনি।
ঘূ‌র্ণিঝ‌ড়ের সতর্কবার্তা দে‌খে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, ত‌বে সবার জন্য বল‌ব কেউ যেন ঝুঁকি নি‌য়ে অনিরাপদ আশ্রয়ে না থা‌কেন।
 এছাড়া ঘূ‌র্ণিঝড় বুলবুল মোকা‌বিলায় প্রস্তু‌তির জন্য যেকোনো সময় জরুরি সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপা‌শি সভায় সং‌শ্লিষ্ট সরকা‌রি সকল কর্মকর্তার ছু‌টি বা‌তি‌লের ঘোষণা দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। সিপিপির বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রশীদ জানান, এরই মধ্যে বরিশাল জোনে ৬ হাজার ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট স্থানসমূহে পতাকা টানানো হয়েছে।