৪, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

বগুড়ার শিবগঞ্জে আরসিসি ক্লাবের শুভ উদ্বোধন

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
বগুড়ার শিবগঞ্জে আরসিসি ক্লাবের শুভ উদ্বোধন

বগুড়া প্রতিনিধি ঃ

গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রায়নগর বন্দরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ক্রীড়া সংগঠন আরসিসি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।

শুভ উদ্বোধন করেন রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম শফি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবু রায়হান, সমাজ সেবক মাস্টার আমিনুর ইসলাম, টোয়েল সরকার, সিটেন সরকার, স্থানীয় যুব সমাজের মধ্য উপস্থিত ছিলেন সুমন ইসলাম, পারভেজ রহমান, মোকছদুর রহমান, মিলন, এরফান, মীম, সোহাগ, হাসান উজ্জল, শুভ, সাগর সহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ।