২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ভোলায় আশ্রয়কেন্দ্র মানুষের মাঝে শুকনা খাবার ভিতরণ করেন জেলা প্রশাসক

আপডেট: নভেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
ভোলায় আশ্রয়কেন্দ্র মানুষের মাঝে শুকনা খাবার ভিতরণ করেন জেলা প্রশাসক

ভোলা প্রতিনিধিঃ-মো:-জাফর ইসলাম:- শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের মৌলভীর হাট স্কুলে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, স্থানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমান ও জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিকাল নাগাদ তা ২ লাখ অতিক্রম করবে। আশ্রয়কেন্দ্র আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ইতোমধ্যে শুকনো খাবার (চিড়া, মুড়ি) বিতরণ করা হয়েছে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা খিচুড়ি রান্না করছে, বিকাল নাগাদ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হবে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের জন্য সকাল, দুপুর এবং রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে।এ দিকে ভোলায় নদী এখনো উত্তাল, থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্র নিয়ে আসতে কাজ করছে স্বেচ্ছাসেবকরা।