২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

কালিহাতীতে বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১০, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপন আর্য, কালিহাতী প্রতিনিধি:   টাঙ্গাইলে উপ-শহর খ্যাত এলেঙ্গায় হৃদয় শিশু নিকেতনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে রোববার(১০ নভেম্বর) মিলাদ মাহফিল ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

হৃদয় শিশু নিকেতনের অধ্যক্ষ সুলতানা রেজিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, হৃদয় শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বাবর আলী তালুকদার, এলেঙ্গা সাহিত্য সংসদের উপদেষ্টা আব্দুল বাছেত তালুকদার, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, সাবেক সহ-সভাপতি ছোবহান তালুকদার শুভ, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংবাদিক মনির হোসেন মোল্লা ও আপন আর্য্য প্রমুখ।

শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. মুক্তার হোসেন।