আপডেট: নভেম্বর ১৩, ২০১৯

আপডেট:

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জে প্রতারণার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
১২ নভেম্বর রোজ মঙ্গলবার বিকেলে চাপারহাটে এ ঘটনা ঘটে। প্রতারক ইসরাত জাহান মুন্না (২৩) চর বৈরাতি গ্রামের আলহাজ জামাল উদ্দিন মাস্টারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাত জাহান মুন্না বিভিন্ন সময়ে কখনো ডিবি, কখনো সাংবাদিক , কখনো থানা পুলিশের নাম করে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণা করা মানুষের সাথে প্রতারণা করে আসছে। দীর্ঘদিন ধরে বিরুদ্ধে সে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
চন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য সাঈদ বলেন, চাপারহাট এর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেয় । পাওনা টাকা চাইতে গেলে টালবাহানা করে। সে নেশা করে ফেরার পথে পাওনাদার রা চাপারহাটে গতিরোধ করে। এ সময় সে নিজেকে । সে নিজেকে কখনও ডিবি আবার কখনও সাংবাদিক পরিচয় দিলে উত্তোজিত জনতা তাকে গণধোলাই দেয়।
এ বিষয়ে যুবনেতা মোরশেদ রানা বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আটককৃত ব্যক্তি ভেলাগুড়ি ইউনিয়নের কম্পিউটার দোকানদার একজন এতিম ছেলের নিকট তার ব্যবহৃত অ্যাপাচি গাড়ি বিক্রির কথা বলে ১ লক্ষ ৪০ হাজার টাকা গ্রহণ করেন। গাড়ির কাগজ ও এফিডেফিট করার কথা বলে আমাদের ডাকলে তাকে আর পাওয়া যায়নি। বর্তমানে সে টাকা ও টাকা ফেরত দিচ্ছে না গাড়ি হস্তান্তর করতেছে না। ছেলেটি মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত।
বিষয় কালীগঞ্জ থানার এসআই মহিদুল ইসলাম জানান, ইসরাত জাহান মুন্নাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এবং তার বাবা সকল সমস্যার সমাধান করবেন মর্মে তাকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।