৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

চট্টগ্রামে কাজীর দেউড়ীর শিশুপার্ক আধুনিকায়নের কাজ শুরু করছে চসিক

আপডেট: নভেম্বর ১৮, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রামে কাজীর দেউড়ীর শিশুপার্ক আধুনিকায়নের কাজ শুরু করছে চসিক

কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (চট্টগ্রাম প্রতিনিধি)

বন্দর নগরী চট্টগ্রামে অন্যতম বিনোদন কেন্দ্র  ও  নাগরিক সুবিধা নিশ্চিত করতে নগরের কাজীর দেউড়ীর শিশুপার্ক আধুনিকায়নের কাজ শুরু করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।১৮ নভেম্বর  সোমবার সকালে পার্ক প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্ভোধন অনুষ্ঠানে মেয়র বলেন, নগরবাসীর বিনোদনের জন্য রুচিশীল একটা পার্ক বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে চসিক।বর্তমানে শিশুপার্কে যে রাইডগুলো বিদ্যামান, তা বর্তমান সময়ের জন্য অচল বটে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাইডগুলোকে পরিবর্তন করে নতুন আঙ্গিকে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। তারই আলোকে চায়না বিশেযজ্ঞ এবং তাদের সার্বিক দিক নির্দেশনায় আধুনিক রাইড স্থাপন করতে যাচ্ছে সংশ্লিষ্টরা। এতে বর্তমান প্রজন্মের সন্তানরা তাদের ইচ্ছানুযায়ী আনন্দ উপভোগ করতে পারবে।

তিনি আরো বলেন যেহেতু চায়না বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতায় এ শিশুপার্কের আধুনিকায়ণ করা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা।পার্ককে আরও আকর্ষনীয় ও আধুনিকায়ণের জন্য ৯-ডি স্যামুলেটরসহ বিভিন্ন রাইড স্থাপন করা হবে। এছাড়াও আরো থাকছে দর্শনার্থীদের সুবিধার্থে ১টি ফুডকোর্ট ও ১টি এ্যাকুরিয়াম রেস্টুরেন্ট।
সভাকালে আরো অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, ভু-সম্পত্তি অফিসার মোহাম্মদ এখলাচ উদ্দিন আহমদ এবং শিশুপার্কের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ও শিশুপার্ক পরিচালক (প্রশাসন) মুক্তিযোদ্ধা কমান্ডার এম এনামুল হক চৌধুরী প্রমুখ।