আপডেট: নভেম্বর ২৩, ২০১৯

আপডেট:

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
পুলিশী বাধায় মাঝে শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার এনামুল হক এলিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম তালুকদার, শহর বিএনপির সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কামাল মল্লিক, সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক সরদার সাফায়েত হোসেন, যুগ্ম সম্পাদক আাজাদুর রহমান,সাংগঠনিক সম্পাদক এমামুল হক সাজু, জেলা ছাত্রদল সহ সভাপতি কেশব সুমন সরকার, যুগ্ম সম্পাদক সৈয়দ সাকী প্রমুখ।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পী বলেন, ‘অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে দূর্বার গনআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে’।