২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

যুবলীগের চেয়ারম্যান হলেন পরশ, সাধারণ সম্পাদক নিখিল

আপডেট: নভেম্বর ২৪, ২০১৯

  • Facebook Share
যুবলীগের চেয়ারম্যান হলেন পরশ, সাধারণ সম্পাদক নিখিল

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। আর সমর্থন করেন সদস্য সচিব হারুনুর রশীদ। এ পদে আর কারও নাম না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন পরশ। 

নব নির্বাচিত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়। শেখ ফজলে শামস পরশ শেখ ফজলুল হক মনির বড় ছেলে।

অন্যদিকে যুবলীগের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সভাপতি মাইনুল হোসেন খান তৃণমূল থেকে উঠে আসা এ যুবনেতা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে জড়ান।

পরে মিরপুরে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক থেকে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তার ক্লিন ইমেজ রয়েছে। কোন ভোট ছাড়াই শুধুমাত্র সমঝোতার ভিত্তিতে পরশ সভাপতি এবং নিখিল সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।