আপডেট: নভেম্বর ২৫, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ,
দি ডেইলি বাংলাদেশ পোষ্ট পএিকার জেলা প্রতিনিধি মো: আল-আমিনকে নিয়ে মো:
আব্দুল মালেক ও সাদিকুর রহমান শাহ স্কলার নামীয় ফেসবুক একাউন্ট থেকে
খারাপ মন্তব্য করায় থানায় অভিযোগ করেছে জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ
সম্পাদক মো: আল-আমিন। গত ২১ নভেম্বর ২০১৯ইং তারিখে মো: আব্দুল সাংবাদিক
আল-আমিনের ছবি ও কুরুচিকর লিখিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
নীলফামারী জেলার কলঙ্কিত ভুয়া সাংবাদিক আল-আমিনকে উল্লেখ করিয়া পোষ্ট
করেন। তার উক্ত পোষ্টে সাদিকুর রহমান শাহ স্কলার নামের ফেসবুক আইডি
দ্বারা বিঞ্জাপন বিল চোর বলিয়া মন্তব্য করে। মো: নুরুজ্জামান ফেসবুক আইডি
থেকে এদেরকে জুতা পিটাও, সব ঠিক হয়ে যাবে খারাপ মন্তব্য করেন। মো: সেলিম
রেজা ফেসবুক আইডি থেকে আজকে আপনি আর এক ভুয়াকে তুলে ধরলেন উল্লেখ করে
মন্তব্য করেন। অনুমতি ছাড়া এসব কুরুচিপূর্ণ লিখিত বক্তব্য, ছবি সামাজিক
যোগাযোগ মাধমে ফেসবুকে ছড়িয়ে পড়লে সাংবাদিক আল-আমিনের সম্মানের অপুরনিয়
ক্ষতি সাধন হয়। জেলা রিপোর্টার্স ইউনিটির নামে এহেন মিথ্যা বানোয়াট উক্তি
নিজ ফেসবুক আইডি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় জেলা রিপোর্টার্স ইউনিটির
কর্মরত বিভিন্ন গণমাধ্যম সংবাদ কর্মীদের হেয়প্রতিপন্ন হয়েছেন এবং এর
তিব্র নিন্দা জানিয়ে আইনের আওতায় আনার দাবি করেন। এসব ফেসবুক আইডির
মন্তব্যের বিরুদ্ধে বিচার চেয়ে নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করেন
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ,
দি ডেইলি বাংলাদেশ পোষ্ট পএিকার জেলা প্রতিনিধি মো: আল-আমিন। অভিযুক্ত
আসামী ১ নং-রাজার হাট জলঢাকার আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক (৩৬)।
২ নং আসামী উত্তর হারোয়ার মৃত-সোলায়মান আলীর ছেলে সাদিক উর রহমান শাহ
স্কলার (৩৪)। ৩ নং আসামী বাড়াইপাড়া মুন্সিপাড়ার মহুবার রহমানের ছেলে
নুরুজ্জামান (৪০)। ৪ নং আসামী বিশমুড়ি চাদের হাটের মো: সেলিম রেজা (২৮)।