আপডেট: নভেম্বর ২৮, ২০১৯

আপডেট:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের এর নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর আইকিউসি এর সেমিনার কক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সভা শেষে ২৭ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব আফসানা মৌসুমী।
নব কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. মফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, বিজিই বিভাগ ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, বিএলডব্লিউএস বিভাগ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে সাল হতে এই প্লাটফর্ম কাজ করে যাচ্ছে।