৪, মার্চ, ২০২১, বৃহস্পতিবার | | ২০ রজব ১৪৪২

বিজয় দিবস পালনে ডোমারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২, ২০১৯

  • Facebook Share
বিজয় দিবস পালনে ডোমারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সেলিম আল মামুন বাবু-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ– মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(০২ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের সভাপতি খায়রুল আলম বাবুল,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরননবী,ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান,ডোমার পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সরকারি দপ্তরের প্রধান,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক ব্যক্তি ও সংবাদ কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।