২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

ব্রীজ নির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় ভুক্তভোগী এলাকাবাসী

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৯

  • Facebook Share
ব্রীজ নির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় ভুক্তভোগী এলাকাবাসী

স্টাফ রিপোর্টার নেত্রকোণাঃ

নেত্রকোণা সদর পৌর এলাকার ১নং এবং ৩নং ওয়ার্ডের একমাত্র যোগাযোগের মাধ্যম এই ব্রীজটি।খবর নিয়ে জানা যায় দীর্ঘ কয়েক যুগ যাবৎ এই নদীতে বাশেঁর সাঁকো দিয়ে ১নং এবং ৩নং ওয়ার্ডের জনগন জীবনের ঝুকি নিয়ে  যাতায়াত করে আসছে। বিভিন্ন সময় স্হানীয় এম পি, পৌর মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরা প্রতিশ্রুতি দিয়ে তাদের বোকা বানিয়ে মূল্যবান ভোটখানা নিয়ে যায়।কিন্তু পরবর্তীতে আর কোন খবর রাখেনি।গত পৌর নির্বাচন এবং সংসদ নির্বাচনে আবারও প্রতিশ্রুতির আশ্বাস পান ভুক্তভোগী এলাকাবাসী। কিন্তু নির্বাচন গত হয়ে আরেক নির্বাচনের সময় চলে আসছে।এইবার এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্হাপন করবে। এর ধারাবাহীকথায় “দৈনিক সময়ের কন্ঠের ” মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রাণের দাবীটি তুলে ধরেন। এলাকাবাসী কয়েকজন ভুক্তভোগী “দৈনিক সময়ের কন্ঠকে” জানান প্রতিনিয়ত এই বাঁশের সাঁকোতে দু’ চারটি দুর্ঘটনা ঘটে থাকে। সবচেয়ে বেশী সমস্যা গর্ভবতী মায়েদের নিয়ে। রাত বিরাতে প্রসব ব্যাথা দেখা দিলে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন মেদনী, মৌগাতি এবং ৩নং ওয়ার্ড মিলে প্রায় ২ হাজার লোক চলাফেরা করে, আর এইসব এলাকার চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে কয়েক শত ছাত্রছাত্রী চলাফেরা করে কারন ১নং ওয়ার্ডে রয়েছে নেত্রকোণা জেলার সবচেয়ে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেমন- নেত্রকোণা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, নেত্রকোণা জেলা প্রাইমারী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কারিগরি স্কুল এন্ড কলেজ, এবং একমাত্র উচ্চ শিক্ষার মাদ্রাসা এন এ আকন্দ কামিল মাদ্রাসা,  আরও রয়েছে জেলা ডি আরও অফিস, জেলা পাসপোর্ট অফিস এবং দুইটি আন্তঃনগর, একটি কমিউটার ও একটি লোকাল ট্রেন থামার স্টেশন, আছে আন্তর্জাতিক স্টেডিয়াম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বি এ ডি সি) অফিস। সব কিছু মিলে বি এ ডি সি পূর্ব উত্তর কোণা ঘেঁষে মইনপুর নদীর পাড় মসজিদের পূর্ব পাশ পর্যন্ত আনুমানিক ৩০০ফুট লম্বা এই ব্রীজটি হলে অত্র ভুক্তভোগী এলাকাবাসীর কষ্ঠ দূর হবে বলে মনে করেন।তাই তারা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।