আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

আপডেট:

আরিফুর রহমান আরিফ:: ঝালকঠিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ।
বুুধবার সকালে পুলিশ সুপার কার্যালয় অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন সকলে এক হয়ে কাজ করলে সব বাধা দূর হয়ে যাবে। জাঙ্গিবাদ,মাদক আর চোর-ডাকতদের দমনে সরকারের পাশাপাশি সকল মহলকে এগিয়ে আসাতে হবে।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ পিপিএম (বার) হাসান ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
