আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

আপডেট:

মোঃ আকিকুল ইসলাম মাধবপুর প্রতিনিধি
মাধবপুরের ১নং ধর্মঘর ইউনিয়নের একমাত্র ইসলামিক দাখিল শিক্ষা প্রতিষ্ঠান কাজিরচক নেচারিয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার উল হক মির্জা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর মুক্তিযোদ্ধা মো তৈয়ব আলী, মো রেনু মিয়া,মো মুসলিম উদ্দিন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান, মো শামিম আহমেদ এবং শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে ফুলের তুরা দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরা।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্ন করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধাগন।শিক্ষার্থীর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করেন।